২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানী বিমানবন্দরে সাত কেজি সোনাসহ একজন আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাত কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 01:08 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

সিলেট কাস্টমসের যুগ্ম কমিশনার নিয়ামুল ইসলাম জানান, শুক্রবার সকালে ওমানের মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক মো. ইকবালের বাড়ি চট্টগ্রাম জেলায়।

কমিশনার নিয়ামুল বলেন, সকাল ১০টায় বিজি-২২২ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করলে  কাস্টমস কর্মকর্তারা রুটিন চেকে যান।এ সময় ইকবাল একটি ব্যাগ সিটের নিচে রাখতে গেলে কাস্টমস সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

“পরে ওই ব্যাগ খুলে ৬০ টি স্বর্ণের বার পাওয়া যায়।”

উদ্ধারকৃত সোনার ওজন ছয় কেজি ৯৬৮ গ্রাম; যার বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তা নিয়ামুল।