২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ভেজাল বিরোধী অভিযান, ৪ ব্যাবসায়ীকে জরিমানা 

গোপালগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত; এ সময় বেশ কিছু ভেজাল সেমাই ও নকল টিউব মেহেদী ধ্বংস করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 10:36 AM

Updated : 19 Aug 2022, 02:08 PM

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ সাব্বির সাজ্জাদ সোমবার বিকালে গোপালগঞ্জ বড় বাজারে এ অভিযান পরিচালনা করেনে।

ম্যাজিস্ট্রেট সাজ্জাদ বলেন, ওই বাজারের সঞ্জয় স্টোরের গুদাম থেকে এক হাজার ৮৫০ কেজি ভেজাল সেমাই জব্দ করা হয়। পরে দোকান মালিক সঞ্জয় পালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ২২২ কেজি ভেজাল সেমাই ও নকল মেহেদী রাখার দায়ে ব্যাবসায়ী কামরুল ইসলামকে পাঁচ হাজার, মহিউদ্দিন ও মাসুদ ফকিরকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

পরে জব্দ করা সেমাই ও মেহেদীর টিউবগুলো ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংস করে বলে জানান সাজ্জাদ।