গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, ৩ ডাকাত আটক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডাকাতদলের হামলার শিকার পুলিশের রবার বুলেটে আহত তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন - ঝিনাইদহের ৩ নম্বর পানির ট্যাংকিপাড়া এলাকার রজব আলীর ছেলে আবির হাসান মানিক (৩২), রাজবাড়ীর শ্রীপুর থানার কাসেম মণ্ডলের ছেলে হান্নান মণ্ডল (৩০) ও একই জেলার পাংশা থানার চর বিকরা গ্রামের খবির উল্লাহর ছেলে তোতা মণ্ডল চন্দন (৪৫)।
“পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ইটপাটকেল ছোড়ে। লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ রবার বুলেট ছুড়লে তোতা ডাকাত গুলিবিদ্ধ হয়। এছাড়া অন্য দুই ডাকাত আহত হয়। আহত তিনজনকে আটক করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ সময় এক পুলিশ আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
