২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৩ ঘণ্টা পর যান চলাচল শুরু

জামালপুর সদর উপজেলায় বাস উল্টে তিন ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর-টাঙ্গাইল সড়কে ফের যান চলাচল শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 02:47 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

জেলার নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের এসআই জয়নাল আবেদীন জানান, সোমবার বেলা পৌনে ১২টার টার দিকে আদর্শ বটতলা এলাকায় জামালপুর-টাঙ্গাইল সড়কে অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে একটি বাস উল্টে যায়। 

দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হন। তাদের জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই জয়নাল বলেন, বাসটি ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল। বিপরীতমুখী একটি অটোরিকশাকে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় জামালপুর-টাঙ্গাইল সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘণ্টা তিনেক পর বেলা ৩টার দিকে বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয় বলে তিনি জানান।