২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সেতুর দেয়াল চাপায় ১০ শ্রমিক আহত

হবিগঞ্জের লাখাই উপজেলায় সেতুর কাজ করার সময় দেয়াল ধসে পড়ে দশ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2018, 09:31 PM

Updated : 11 Oct 2022, 12:21 PM

শনিবার মুড়িয়াউক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়ছেন।

আহতদের মধ্যে আটজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা হলেন আরব আলী (২০), আইয়ুব আলী (৩০), আবু আহমদ (১৮), ইকবাল মিয়া (২২), মহসিন আলী (২৫), জুয়েল চৌধুরী (১৭), ইকবাল করিম (১৯) ও মঞ্জু মিয়া (২৮)।

অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি।

আহতরা সাংবাদিকদের জানান, মুড়িয়াউক এলাকায় একটি সেতুর সংস্কার কাজ করছিল ২০ থেকে ২৫ জন শ্রমিক। কাজ করার এক পর্যায়ে সেতুর একটি দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ১০ জন শ্রমিক আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসেন বলে জানান তারা।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মেহিদী হাসান বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।