জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৩৭
জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জানান জেলার পুলিশ সুপার রশীদুল হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পৃথক অভিযান চালিয়ে সদর উপজেলায় ১১ জন, পাঁচবিবিতে ৯, কালাইয়ে ৪, ক্ষেতলালে ২ ও আক্কেলপুর উপজেলায় ১১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে।
“সীমান্ত এলাকা হওয়ায় এখানে আশঙ্কাজনক হারে মাদক বিক্রেতা ও সেবনকারীদের সংখ্যা বেড়ে চলেছে। এ কারণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।”
এ অভিযান অবাহত থাকবে বলে তিনি জানান।
