২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ বছর পর ধর্ষণ মামলার রায়, ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ১৯ বছর আগের এক ধর্ষণ মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2018, 10:51 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের হাবিবুর রহমান, ছানোয়ার খান ও রফিক মিয়া। আসামিরা কারাগারে রয়েছেন।

মামলার বরাত দিয়ে বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে কাঞ্চনপুর গ্রামের এক নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে হাবিবুর, ছানোয়ার খান ও রফিক মিয়া। পরে ওই নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে আদালতে মামলা করেন।

দীর্ঘ সময় মামলা চলার পর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেয় বলে জানান তিনি।