২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2018, 03:00 PM

Updated : 08 Apr 2022, 06:23 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, বুধবার ভোরে উপজেলার পাগলা থানার বারইহাটি বটতলায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি আশিকুর বলেন, ওই এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি হচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে অজ্ঞাতপরিচয় এক ডাকাত সদস্য আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হওয়ায় তাদের পুলিশলাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।