২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার তালোড়া পৌরসভায় মেয়র বকুল

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আমিরুল ইসলাম বকুল।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2018, 09:52 PM

Updated : 19 Aug 2022, 02:03 PM

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান ফলাফল ঘোষণা করেন।

আমিরুল ইসলাম বকুল নৌকা প্রতীক নিয়ে চার হাজার ৯০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আব্দুল জলিল খন্দকার ধানের শীষ নিয়ে পেয়েছেন তিন হাজার ৬৩৩ ভোট।

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক তালোড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জগ প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৫৫ ভোট। 

২০১৩ সালের ৮মে  অনুষ্ঠিত প্রথম নির্বাচনে মেয়র পদে কারাবন্দি অবস্থায় বিএনপির আব্দুল জলিল মেয়র নির্বাচিত হয়েছিলেন।