২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে প্রশ্ন ফাঁসের দায়ে ৫ বছরের সাজা

প্রশ্ন ফাঁসের দায়ে রাজশাহীতে একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 12:10 AM

Updated : 19 Aug 2022, 02:02 PM

মহানগর বিচারিক হাকিম মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার বিকালে এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও তিন মাস বিনাশ্রম কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্ত আলমাস উদ্দিন (৩৪) জেলার চারঘাট উপজেলার মিলিক গওড়া গ্রামের আলম উদ্দিনের ছেলে।

রায় ঘোষণার সময় আলমাস আদালতে ছিলেন।

রাজশাহীর জজ আদালতের পিপি ইব্রাহীম হোসেন মামলার নথির বরাতে বলেন, ২০১৪ সালের ৬ মে চারঘাট এলাকায় প্রশ্নপত্র ফটোকপি করে বিক্রির সময় আসলমাসকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উচ্চমাধ্যমিক হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের হাতে লেখা প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

“তার বিরুদ্ধে মামলা দায়ের করেন চারঘাট থানায় এএসআই রুহুল আমিন। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ সালের ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই সাজার আদেশ দেন।”