২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকচাপায় সবজি ব্যবসায়ী নিহত

ফেনীর সদর উপজেলায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় এক সবজি ব্যবসায়ীর প্রাণ গেছে। 

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 10:04 AM

Updated : 19 Aug 2022, 02:01 PM

উপজেলার লালপোল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল জানান।

নিহত নুরুল হকের (৭০) বাড়ি সদর উপজেলার মরুয়ার চর গ্রামে।

পরিদর্শক আবদুল আউয়াল বলেন, “লালপোল এলাকায় অটোরিকশা থেকে ছিটকে পড়েন নুরুল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।