২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাস খাদে পড়ে চালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে বাস খাদে পড়ে বাসটির চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2018, 10:51 AM

Updated : 08 Apr 2022, 06:20 PM

সোমবার ভোরে উপজেলার কাকডাঙ্গা এলাকার বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কাটাখালী হাইওয়ে থানার এসআই জামাল শেখ জানান।

নিহত রইস মোল্লা (৩৮) গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।

আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই জামাল বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বাসটি খুলনার দিকে যাচ্ছিল।পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।”

পরে আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের খুলনা পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।