২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অস্ত্রসহ ‘ডাকাত সর্দার’ গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অস্ত্রসহ এক ডাকাত সর্দারকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 02:34 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি গ্রাম থেকে শনিবার রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাকিবুল ইসলাম খান রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

গ্রেপ্তার কোরবান আলী (৩০) ওই এলাকার নূর মোহাম্মাদের ছেলে।

কোরবান আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে ১৬টি মামলা রয়েছে র‌্যাব জানায়।

র‌্যাব কর্মকর্তা সাকিবুল ইসলাম বলেন, কোরবানের নেতৃত্বে হাটিকুমরুল রোড থেকে বনপাড়া, বগুড়া, পাবনা কড্ডা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি সংগঠিত হয়ে আসছিল। কোরবান তার বাড়িতে অবস্থান করছেন খবর সেখানে অভিযান চালায় র‌্যাব।

“এ সময় একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও নগদ দশ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।”