বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী এক নারী আর ট্রাকচাপায় এক মিষ্টি বিক্রেতার মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন - সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের আয়ুব আলীর ছেলে মাসুদ মোল্লা (৪৫)।
বাগেরহাট হাইওয়ে থানার ওসি কে এম আজিজুল হক জানান, শুক্রবার বিকেলে নওয়াপাড়া এলাকায় বাগেরহাট-খুলনা মহাড়কে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে পথচারী আনোয়ারা ঘটনাস্থলেই মারা যান।
একই সময় জয়ডিহি বাসস্ট্যান্ডে ঢাকা-মাওয়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকচাপায় মাসুদ মোল্লার মৃত্যু হয়।
মাসুদ জয়ডিহি বাসস্ট্যান্ডে মিষ্টি করতেন বলে পুলিশ জানিয়েছে।
