সাতক্ষীরায় ২০ হাজার ইয়াবাসহ তিনজন আটক
সাতক্ষীরায় একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।
জেলার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের আলীম সরদারের ছেলে আব্দুস সাত্তার, একই উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের আস্কার আলী গাজীর ছেলে নজরুল ইসলাম ও কুলআটি গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে সাগর।
পুলিশ সুপার সাজ্জাদুর বলেন, একটি মাদক চোরাচালানী চক্র শহরের ‘জননী এন্টারপ্রাইজ’ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চিটগাং থেকে ইয়াবার একটি বড় চালান আনার চেষ্টা করছে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
“এ সময় সেখানে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও আব্দুস সাত্তারকে আটক করা হয়।”
পরে তার দেওয়া তথ্যে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি এলাকা থেকে নজরুল ও কুলআটি এলাকা থেকে সাগরকে আটক করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহম্মেদ হাসেমী জানান।
