২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 01:48 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বুধবার এ ঘটনায় আরও দুই কৃষকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের ছাইম উল্লার ছেলে আজিম উদ্দিন (৪০) ও বড়ইউড়ি ইউনিয়নের বল্লভপুর গ্রামের তাহির মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫)।

আহত মকাগ্রামের আছকির মিয়া ও আব্দুল হেকিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী বলেন, সকালে মকার হাওরে কৃষকরা ধান কাটছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিম নিহত ও দুইজন আহত হন।

এছাড়া বড়ইউড়ি ইউনিয়নের রোকন দিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শাহিনের মৃত্যু হয় বলে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান।