গাজীপুরে নির্বাচন: কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে চার কাউন্সিল প্রার্থীসহ ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবের আলম ও রুবাইয়া ইয়াসমিন।
সহকারি রিটার্নিং অফিসার তানিয়া আক্তার জানান, আলোকসজ্জা, আঠা দিয়ে দেয়ালে ও গাড়িতে পোস্টার লাগানোর অভিযোগে দুইজন সাধারণ এবং দুইজন সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী এবং দুই মেয়র প্রার্থীর দুই কর্মীকে ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডিতরা হলেন কাউন্সিলর প্রার্থী মো. জিল্লুর রহমান, মো. মনিরুজ্জামান, শিরিন আক্তার, আফসানা আক্তার, বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের গণসংযোগের গাড়ির মালিক জিয়াউল হাসান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের কর্মী মো. ইউসুফ আলী।
