২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রূপপুর পারমানবিক প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে পাবনা রূপপুর পারমাণবিক প্রকল্পে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 04:31 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

রোববার দুপুরে প্রকল্পের তিন নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান।

নিহত ঈসমাইল এলাহী সঞ্জু (৩২) চররূপপুর গ্রামের ফুটু মার্কেট এলাকার সাহেব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রূপপুর পারমাণবিক প্রকল্পের নির্মাণ শ্রমিক সঞ্জু ৩ নম্বর গেইট সংলগ্ন ফোয়ারার ডকে কাজ করছিলেন। এ সময় একটি পাম্প মেশিন সংযুক্ত করতে গেলে বিদ্যুতায়িত হন তিনি।

সঞ্জুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তারা।

ওসি আজিম বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।