ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
নিহত শফিকুল ইসলাম রাহাত (৩৮) তারাকান্দা ইউনিয়নের চীনাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, শনিবার সকালে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে রাহাত বিদ্যুস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয়।
