শ্রীপুরে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক বৃদ্ধ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে আফতাব উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার এসআই রাজিব সাহা জানান।
তারা সপরিবারে আফতাবউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। বেদেনা আক্তার স্থানীয় ভিয়েলাটেক্স কারখানায় কাজ করতেন।
ঘটনার পর ফজর আলীকে আটক করেছে পুলিশ ।
এসআই রাজিব জানান, বিকালের দিকে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এর এক পর্যায়ে ফজর আলী বাড়ি থেকে চলে যায়। সন্ধ্যার দিকে বেদেনা আক্তার নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিলেন।
“সন্ধ্যার পর ঘরে ঢুকে বটি দিয়ে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
