২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2018, 02:31 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে চুরখাই পাঁচরাস্তার মোড়ে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৭০) চুরখাই এলাকার বাসিন্দা।

ওসি মাহমুদুল বলেন, মাছভর্তি ঢাকাগামী ট্রাকের চাপায় ভ্যানচালক মান্নান ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় যানচলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।