২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সেই রূপালী ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

গ্রহকের হিসাব থেকে টাকা আত্মসাতের মামলায় দুই মাস পর বগুড়ার মহাস্থান শাখা রুপালী ব্যাংকের সেই ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2018, 11:21 PM

Updated : 08 Apr 2022, 06:13 PM

শুক্রবার শরীয়তপুর জেলা সদরের চিকনদি ইউনিয়নের আটাপাড়া গ্রামের একটি মাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

সন্ধ্যায় তাকে বগুড়া র‌্যাব ক্যাম্পে আনার পর সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান।

গ্রেপ্তার জোবায়নুর রহমান রুপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক থাকাকালে ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাতের বিষয়টি ধরা পড়ে।

এরপর গত ৪ ফেব্রুয়ারি তিনি উধাও হয়ে যান। ওই ঘটনায় ৭ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। 

মামলায় অভিযোগ করা হয়, জোবায়নুর রহমান এফডিআর গ্রাহকের নামে ভুয়া ঋণ উত্তোলন করে দুই কোটি ৬৯ লাখ ১০০১ টাকা নিয়ে উধাও হয়েছেন।

পরে বিষয়টি তদন্ত করতে রাজশাহী বিভাগীয় একটি তদন্ত টিম ওই সময় রুপালী ব্যাংকের ওই শাখায় বিভিন্ন গ্রাহকের হিসাব পরীক্ষা করেন এবং তাতে অনেকের গচ্ছিত টাকার হিসাবে গড়মিল দেখা গেছে।

পুরনো খবর:

বগুড়ায় ব্যাংক ব্যবস্থাপক উধাও, শঙ্কায় গ্রাহকরা
বগুড়ায় সেই রুপালী ব্যাংকে তছরুপের ঘটনা ঘটেছে