২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাস খাদে পড়ে মা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস খাদে পড়ে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:12 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, ধোবাউড়া থেকে ময়মনসিংহগামী বাসটি মধুপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মা ও মেয়ের মৃত্যু হয় বলে জানান তিনি।