২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অজগর উদ্ধার

ফেনীর ফুলগাজী উপজেলায় অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে সামাজিক বন বিভাগ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 11:06 AM

Updated : 19 Aug 2022, 01:52 PM

পরশুরাম রেঞ্জের সামাজিক বন বিভাগ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান বলেন, শুক্রবার উপজেলার চন্দনবিয়া গ্রামের শাহ আলমের বাড়ির একটি মেহগনি গাছ থেকে অজগরটি উদ্ধার করেন তারা।

“সাত ফুট লম্বা অজগরটি ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।”

শাহ আলমের বাড়ির লোকজন অজগরটি দেখতে পায় জানিয়ে তিনি বলেন, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমাকে জানালে তিনি সাপটি উদ্ধারের ব্যবস্থা করেন। ইউএনওর কাছে খবর পেয়ে বন বিভাগ ও ফুলগাজী ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করে।

তাকে সামাজিক বন বিভাগের বিলোনিয়া সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।