২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এসআই নিহত

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।    

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 03:25 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, উপজেলার বাগান চেয়ারম্যানবাড়ি মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিস্টার আলী (২৮) জামালপুর সদর উপজেলার জঙ্গলপাড়া গ্রামের মৃত মুনসুর শেখের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত ছিলেন।

আহত ১৫ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

ওসি জাকিউর বলেন, আলী জামালপুর থেকে রাজিব পরিবহনের একটি বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

বাস দুটি জব্দ করে থানায় আনা হয়েছে বলে ওসি জানান।