২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

খুলনা নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2018, 07:19 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

রোববার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার প্রত্যাশা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাহাদুরের (৪৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে বেলুন বিক্রির জন্য প্রত্যাশা এলাকায় একটি মাঠে তিনি গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন।

“নাড়াচাড়ার এক পর্যায়ে একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই বাহাদুর নিহত হন। বিস্ফোরণে বাহাদুরের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।”