১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে হাওরে নারী-শিশুর লাশ

সিলেটের ওসমানীনগরে হাওর থেকে এক নারী ও শিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2018, 07:22 PM

Updated : 19 Aug 2022, 01:47 PM

শনিবার বিকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের একারাই গ্রামের একটি হাওর থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে ওসমানীনগর থানার ওসি শহিদ উল্ল্যাহ জানান।

আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর গলিত লাশ ও ৭/৮ বছর বয়সী একটি শিশুর মাথা, পা ও হাতের খণ্ড খণ্ড অংশ পাওয়া গেছে বলে জানান তিনি।

ওসি বলেন, দুপুরে একারাই গ্রামের পূর্বের হাওর থেকে পচা গন্ধ বের হওয়ায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর গলিত লাশ উদ্ধার করে। আর তার পাশেই ৭/৮ বছরের একটি শিশুর মাথা, পা ও হাতের খণ্ড খণ্ড অংশ পাওয়া যায়।

মরদেহতে পচন ধরায় মাথার চুল খসে এবং শরীরে বিভিন্ন অঙ্গ খসে পড়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ১৫-২০ দিন আগে তাদের হত্যা করে লাশ হাওরে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণ। শিশুটি উদ্ধার হওয়া ওই নারীর সন্তান হতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।