২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাতপরিচয় লাশ, ‘গলায় আঘাতের চিহ্ন’

ঢাকা সাভার উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; যার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2018, 02:42 PM

Updated : 19 Aug 2022, 01:47 PM

সাভার থানার এসআই অখিলরঞ্জন সরকার জানান, পথচারীদের কাছে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৪ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

এসআই অখিল বলেন, “তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে লাশ এখানে এনে ফেলে গেছে খুনি।”

তার পরিচয় জানার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।