২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সেতুর গর্তে পড়ে ইউপি সদস্যসহ নিহত ২

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর গর্তে পড়ে মোটরসাইকেল আরোহী এক ইউপি সদস্য ও তার সঙ্গীর মৃত্যু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2018, 11:59 AM

Updated : 19 Aug 2022, 01:45 PM

শুক্রবার মধ্যরাতে উপজেলার মিঠিপুর ইউনিয়নে পীরগঞ্জ-মাদারগঞ্জ সড়কের চিনিরডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান।

নিহতরা হলেন মিঠিপুর ইউনিয়নের রওশনপুরের জয়নাল হাজীর ছেলে সাদেকুল ইসলাম (৩৫) এবং ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শাহিন (৪০)। শাহীনের বাড়িও রওশনপুরে।

ওসি রেজাউল জানান, পীরগঞ্জ উপজেলা সদর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাহিন ও সাদেকুল। মোটরসাইকেলসহ দুইজনই নির্মাণাধীন সেতুর গর্তে পড়ে যান। 

“ঘটনাস্থলেই মারা যান সাদেকুল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারুল ইসলাম শাহিনের মৃত্যু হয়।”

ওসি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তির অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দুইজনের লাশ শনিবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।