২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক স্ত্রীর রগ কেটে দেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাবেক স্বামীর বিরুদ্ধে এক মাদ্রসাছাত্রীর দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2018, 12:24 AM

Updated : 08 Apr 2022, 06:04 PM

আহত রায়হানা আক্তার নুসরাত (২২) উপজেলার শাহবাজপুর গ্রামের ইসমাঈল মিয়ার মেয়ে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবার জানিয়েছে।

সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভুঁইয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, কয়েক বছর আগে বিয়ের পর নুসরাতের পরিবার জানতে পারে, তার স্বামী একই গ্রামের কামরুল মিয়া মাদকাসক্ত। যৌতুকের জন্য নুসরাতকে মারধরও করতেন কামরুল। পরে নুসরাত তাকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৩ মার্চ সকালে নুসরাত মাদারাসায় যাওয়ার পথে স্থানীয় হাবলিপাড়া মস্জিদের সামনে কামরুলসহ কয়েকজন তার দুই পায়ের রগ কেটে দেন।

নুসরাতের মা হাজরা খাতুন বলেন, তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে, সেখান চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার ঢাকায় বাংলাদেশ ব্যাংক হাসপাতলে ভর্তি করা হয়েছে।

তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ওসি মফিজ উদ্দিন বলেন, “ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা সঙ্গে সঙ্গে মামলা নিয়েছি। আসামি গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলছে।”