২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জাল নোটসহ ২ যুবক আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2018, 10:33 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

রোববার উপজেলা বাজার থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন উপজেলার পশ্চিম ভূতেরদিয়ার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম (২৫) ও দক্ষিণ ভূতেরদিয়ার আব্দুল হাই বেপারীর ছেলে ফাহাদ হোসেন (২২)। 

তাদের কাছ থেকে এক হাজার টাকার ২৮টি জাল নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি আব্দুস ছালাম জানান, আটকরা ক্রেতা সেজে বাবুগঞ্জ বাজারের বিসমিল্লাহ স্টোরে এক হাজার টাকার জাল নোট দেয়। এগুলো দেখে ব্যবসায়ী ও স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়।

“পরে পুলিশ গিয়ে ওই দুই যুবককে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে আরও জাল নোট পাওয়া যায়।”