২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লৌহজংয়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2018, 07:30 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ব্যক্তিগত উদ্যোগে শনিবার লৌহজং কলেজ মিলনাতয়নে খালি গলায় শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত গাওয়ার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ) মো. আবুল বাসারের সভাপতিত্বে ও কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি জেনারেল।

এতে লৌহজং উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী বিচারকের দায়িত্ব পালন করেন।

প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম হয়েছে কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় ও লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে যৌথভাবে হাড়িদিয়া উচ্চ বিদ্যালয় ও হলদিয়া উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে পয়সা কারামতিয়া আলিম মাদ্রাসা ও লৌহজং পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।