Published : 10 Mar 2018, 06:50 PM
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “বিএনপি একবার খালেদার মুক্তির কথা বলছে, একবার সহায়ক সরকারের কথা, আবার মিথ্যা মামলা ও মামলার নীল নকশার কথা বলছে; সব কথার শেষ কথা বিএনপি নির্বাচন বর্জন করার একটা অজুহাত খুঁজছে।
“কারণ দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করার মুখ বিএনপির নাই। বিএনপি তাই নির্বাচন থেকে সরে দাঁড়াবার বা হটে যাওয়ার একটা অজুহাত খুঁজছে।”
নির্বাচন বিষয়ে আদালতই বিএনপি নেত্রীর ভাগ্য ঠিক করবে। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি।
ইনু বলেন, “মিথ্যা নয়, খালেদা জিয়ার মামলা সঠিক। এতিমের টাকা সরানো হয়েছে, লোপাট করা হয়েছে। এতিমখানা বানানো হয়নি। সুতরাং মামলাটি মিথ্যা এই কথা বলা বাদ দেন এবং মামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করুন।
“মামলা নিয়ে মিথ্যাচার বন্ধ করে আদালতে গিয়ে দেন-দরবার করুন। নির্বাচন নিয়ে কিছু করতে চাইলে নির্বাচন কমিশনে গিয়ে দেন দরবার করুন, এখানে সরকারের সঙ্গে দেন দরবার করার কিছু নেই।”
এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নূরে আলম সিদ্দিকী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।