২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় ফ্লাইঅ্যাশ বোঝাই কার্গো ডুবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাইঅ্যাশবোঝাই একটি কার্গো ডুবে গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 11:07 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসিফ মো. অনিক জানান, শনিবার রাতে এমভি নাকিব রোহান নামের মালবাহী কার্গো ডুবে যাওয়ার খবর পান তারা।

কার্গোটির মাস্টার মো. ইসলাম শেখ বলেন, ১১ জন নাবিক নিয়ে মেমার্স সাব্বির এন্টারপ্রাইজের ১০৬৩ মেট্রিকটন ফ্লাইঅ্যাশবোঝাই কার্গোটি খুলনার নোয়াপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

“পথে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের চরগজারিয়ার পাইলট হাউজের কাছে নোঙ্গর করে। বেলা ১টার দিকে এমভি এমএ বেপারী নামে অপর একটি কার্গো ধাক্কা দিলে রোহানের সামনের অংশ ফেটে যায়। নাবিকরা সবাই হাতিয়ার নলের চরে নেমে গেলেও নৌযানটি ডুবতে থাকে।”

শনিবার বিকালে কার্গোটি পুরোপুরি ডুবে যায় বলে তিনি জানান।

কোস্টগার্ড কর্মকর্তা অনিক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কার্গো ডুবির ঘটনায় এর মাস্টার ইসলাম শেখ থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি কামরুজ্জামান শিকদার।