২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালথায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৮

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 05:03 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মঙ্গলবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে সালথা থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান।

আহতদের মধ্যে ববিতা বেগম (২৭), আবুল হোসেন (২০), হান্নান সর্দার (৩০) ও রইচ শেখকে (৩১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসারউদ্দিন মাতুব্বরের বিরোধ চলছিল।

ভোরে পেঁয়াজের খেত নিংড়ানোকে কেন্দ্র করে আফসাসেরর সমর্থক আবুল এবং গিয়াসউদ্দিনের সমর্থক তুহিন মাতুব্বরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আটজন আহত হন।

ওসি দেলোযার বলেন, সংঘর্ষের সময় তিনটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।