Published : 27 Feb 2018, 10:23 AM
পুরানো খবর:
সিলেটে পাথর কোয়ারি থেকে ৫ লাশ উদ্ধারকোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, সোমবার রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া হয়ে মামলাটি করেন।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে গর্ত করে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটি ধসে পাঁচ শ্রমিক নিহত হন।
নিহতদের একজন ছিলেন উপজেলার জামালগঞ্জের কলকটা গ্রামের আতাবুর রহমান।
ওসি শফিকুর বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো পাঁচ জনকে আসামি করা হয়েছে।
“মাটি ধসের ঘটনার পরপরর আটক কোয়ারির লেবার সর্দার আব্দুর রউফকেও মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।