২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলায় অজ্ঞাত যুবকের লাশ

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে‌ছে ‌নৌ পু‌লিশ। 

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2018, 04:42 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

রোববার নদী বন্দরের একতলা লঞ্চ ঘাট এলাকায় লাশটি পাওয়া যায় বলে বরিশাল নৌ থানার ওসি বেল্লাল হোসেন জানান।   

নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বেল্লাল বলেন, স্থানীয়রা লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশ গিয়ে তা উদ্ধার ক‌রে। ২/৩ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।