২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছাত্রলীগের দুইপক্ষের সমাবেশে সরাইলে ১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রলীগের দুইপক্ষের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2018, 05:37 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত জানান, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত উপজেলা সদর ইউনিয়নের পুরো এলাকায় সব ধরনের সভা সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি জানান, শনিবার সকালে মো. জসিম খানকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও মো. আফসার উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে শহীদ মিনার প্রাঙ্গণে পরিচিতি সভার ঘোষণা দেয় উপজেলা ছাত্রলীগ। একই সময়ে স্থানীয় ছাত্রলীগ নেতা সানাউল্লাহ গিয়াস উদ্দিন সেলুর পক্ষ পাল্টা সভার ঘোষণা দেয়।

“এ নিয়ে শুক্রবার রাত থেকে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়ার কাছ থেকে এমন লিখিত আবেদন পাওয়ার পর ওই এলাকায় শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।”