২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে প্রাইভেটকার-ট্রাক, সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 11:44 AM

Updated : 11 Oct 2022, 12:07 PM

সোমবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান।

নিহতরা হলেন- মাসুদ আলীম ও মামুন মিয়া। তাদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে রয়েছে।

মাসুদ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) এর মাঠ কর্মকর্তা।

ওসি জসিম বলেন, সকালে সুতাংয়ে ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসার ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে, তবে পুলিশ তাদরে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।