২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ও ভাবিকে গলা কেটে হত্যার স্বীকারোক্তি

স্ত্রী আয়শা আক্তার ও তার ভাবি সালমা আক্তারকে গলা কেটে হত্যার কথা স্বীকার করে শওকত আলী জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

রোববার দুপুরে শওকত আলী কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারক মুহাম্মদ আব্দুন নূরের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা নিকলী থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম সিদ্দীকী জানান।

নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে শনিবার দুবাই প্রবাসী শওকত তার স্ত্রী ও ভাবিকে গলা কেটে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দে।

এ ঘটনায় আয়শার বাবা গোলাপ মুন্সী বাদী হয়ে শওকতকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

পুরনো খবর:

নিকলীতে স্ত্রী ও তার ভাবিকে গলা কেটে হত্যা