২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু

ফরিদপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন তার আরেক সহকর্মী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 11:01 AM

Updated : 08 Apr 2022, 05:51 PM

শনিবার শহরের টেপাখোলা ব্রিজেরে সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি নিজামউদ্দিন জানান।

নিহত রিক্তা আক্তার (৩২) ও আহত পান্না আক্তার (২২) বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএর মাঠ কর্মকর্তা।

রিক্তার বাড়ি শহরের সাদিপুর ও পান্নার বাড়ি শহরের বক্ষব্যাধি হাসপাতাল এলাকায়।

ওসি নিজামউদ্দিন বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে টেপাখোলায় (খলিফা কামালের ইটভাটা) একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় আহত দুইজনকে ফরিদপুর সদর হাসপাতালে নিলে গেলে রিক্তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

আহত পান্না ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।