কুমিল্লায় অস্ত্রসহ ২ ব্যক্তি আটক
কক্সবাজার বুড়িচং উপজেলায় সতটি অস্ত্রসহ একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির সামনের কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে ফাঁড়ির এসআই সাহাদত হোসেন জানান।
এরা হলেন- কক্সবাজার চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামের আদুল রাকীমের ছেলে চালক রুবেল (২৫) ও তার সহযোগী একই উপজেলার মগপাড়ারবিল এলাকার নুরুল আমিনের ছেলে আল আমিন (২০)।
এসআই সাহাদত বলেন, পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে সবজি নিয়ে কুমিল্লার মুরাদনগর বাজারের যাচ্ছিল। পথে দেবপুর পুলিশ ফাঁড়ি অতিক্রমের সময় পুলিশ চালককে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ফাঁড়ির কনস্টেবলরা গতিরোধ পিকআপটি আটক করে।
তিনি বলেন, এ সময় পিকআপের চালক ও তার সহকারীকে আটক করা হয়। তবে গাড়িতে থাকা মালামালের মালিকদের পরিচয় পাওয়া যায় নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে বুড়িচং ধানার ওসি মনোরঞ্জন নাথ জানান।
