২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ইয়াবাসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন হাজার ইয়াবাসহ নয় মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 07:00 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে নগরীর গনসার মোড় থেকে ছানোয়ার হোসেন (২২) নামে এক মাদক বিক্রেতা দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী আরো আটজনকে বিভিন্ন স্থান থেকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ছানোয়ার হোসেন (২২), আম্বিয়া (৪৫), সোহেল রানা (৩০), অন্তর (২০), ইয়াসিন আরাফাত (২০), সুজন (২৮), কামরুল (৪৫), ছফি (২৫) ও গিয়াস উদ্দিন (৩০)।

এরা বিভিন্ন মামলার আসামি বলে জানান পুলিশ সুপার।