‘এমভি জাহিদের’ গন্তব্যে যাত্রা ১৪ ঘণ্টা পর
কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনার একটি চরে ১৪ ঘণ্টা আটকে থাকার পর ভোলার উদ্দেশ্যে ছেড়ে গেছে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ ‘এমভি জাহিদ-৩’।
শুক্রবার বিকাল ৪টায় লঞ্চটি গন্তব্যে যাত্রা শুরু করে বলে চাঁদপুর বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে সহস্রাধিক যাত্রী নিয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে লঞ্চটি হাইমচর উপজেলার সাহেবগঞ্জ চরে আটকা পড়ে। শুক্রবার দীর্ঘ চেষ্টা করেও লঞ্চটি চর থেকে নামানো যায়নি।
নদীতে জোয়ার আসার পর লঞ্চটি চর থেকে নেমে আসে বলে মোস্তাফিজুর জানান।
