২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দোকানে ট্রাক ঢুকে ঘুমন্ত কর্মচারী নিহত

গাজীপুরে রাস্তার পাশে দোকানে ট্রাক ঢুকে ঘুমিয়ে থাকা এক কর্মচারীর মৃত্যু হয়েছে; পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 12:59 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই নেপাল চন্দ্র সরকার জানান, সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্পব (২৭) বগুড়ার সারিয়াকান্দি থানার কামালপুর গ্রামের সৈয়দুল মণ্ডলের ছেলে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. নাজিম উদ্দিন বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রফিকুল ইসলামের তেলের দোকান ভেঙেচুরে ভেতরে ঢুকে পড়ে। এতে দোকানের ঘুমন্ত কর্মচারী বিপ্লব ঘটনাস্থলেই মারা যান।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় ট্রাকের সঙ্গে কভার্ড-ভ্যানের সংঘর্ষ হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজিম জানিয়েছেন, ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক আনোয়ারুল ইসলামের (৩২) ডান পা ভেঙে গেছে। ট্রাকের সামনের অংশ কেটে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।