২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ওষুধ কারখানার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনায় একটি ওষুধ কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2018, 11:23 AM

Updated : 19 Aug 2022, 01:22 PM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, ওই এলাকার এসকেএফ ওষুধ কারখানার একতলা টিনশেড গুদামে সোমবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুনে কারখানার একাংশ ও ওষুধ তৈরির বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে।

“বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।