২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে একটি বাড়িতে ‘ডাকাতি’

কিশোরগঞ্জ শহরের একটি বাড়িতে ঢুকে বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি সোনা ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। 

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 03:56 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, শহরের রাকুয়াইল এলাকায় রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির বাসিন্দা ব্যবসায়ী ওয়ারেছ আহমেদ সাদেক লিপু বলেন, ডাকাতরা বাড়ির দারোয়ান সফু মিয়ার হাত-পা বেঁধে ফেলে। পরে জানালার গ্রিল ভেঙ্গে আগ্নেয়াস্ত্রসহ ৮/১০ জন ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে।

ডাকাতরা তাকে ও তার দুই ছেলে ভুবন ও গগনকে বেঁধে ফেলে এবং স্ত্রী মুন্নীকে আটকে রাখে। পরে তারা অন্য ঘরে থাকা তার ছোট ভাই আইনজীবী ওয়াছিল আহমেদ সাদেক টিটু এবং তার স্ত্রী লাকির হাত-পা বেঁধে ফেলে বলে জানান তিনি।

লিপু বলেন, “আধঘণ্টা অবস্থানকালে ডাকাতরা তিনটি আলমারি ভেঙে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০/২৫ হাজার টাকাসহ মূল্যবান মালমাল লুট করে নিয়ে যায়।”

পরে তারা ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পদির্শক আরিফুর জানান।