টঙ্গীতে দুটি তুলার গুদাম ভস্মীভূত
গাজীপুরের টঙ্গীতে আগুনে দুইটি তুলার গুদাম পুড়ে গেছে।
মিল গেট এলাকায় এ গুদাম দুটিতে বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সহায়তায় আধঘণ্টার চেষ্টায় টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ অফিসার মো. আতিকুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গুদামে আগুন ধরে। দ্রুত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
“প্রথমে এলাকবাসী ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে যোগ দেয়।”
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরপরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
