কুমিল্লায় ইউপি নির্বাচনে ১৪টিতে আ. লীগের জয়
কুমিল্লার চারটি উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন।
স্থানীয় সরকারের প্রতিষ্ঠান পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপনির্বাচনে ভোট হয় বৃহস্পতিবার।
এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি, লাকসাম, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে হয় সাধারণ নির্বাচন।
ভোট গোনার পর বৃহস্পতিবার রাতেই জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
তিনি বলেন, তার জেলার ১৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আরেকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
বাকই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন মো. আবদুল আউয়াল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের আনোয়ার হোসেন।
মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নে জয় পেয়েছেন নৌকা প্রতীকের মো. শাহিদুল ইসলাম শাহীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের শাহ আলম।
মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন আবদুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. আবুল বাসার।
বাকই উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. আইউব আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের দেলোয়ার হোসেন।
আদ্রা দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. আবদুল ওহাব বেসরকারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মোহাম্মদ মাইন উদ্দিন।
আদ্রা উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. তাজুল ইসলাম মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মাহবুবা আক্তার।
বটতলী ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন এন কে এম সিরাজুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের গোলাম মাওলা।
দৌলখাড় ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন আবুল কালাম ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. মোশারফ হোসেন।
জোড্ডা পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. আনোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের শফিকুর রহমান চৌধুরী।
জোড্ডা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. মাসুদ রানা ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের শাহজাহান মজুমদার।
রায়কোট উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. রফিকুল ইসলাম মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. ইদ্রিস মিয়া ।
রায়কোট দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মজিবুর রহমান মজিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের নজরুল ইসলাম ভূঁইয়া।
দাউদকান্দি বারপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. মনির হোসেন তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের মো. আলাউদ্দিন।
দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের মোহাম্মদ মহিনউদ্দিন জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকের শফিকুল ইসলাম।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে জয় পেয়েছেন মো. মামুনুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে মো. আনোয়ার হোসেন।
