সিলেটের পথে ট্রেন চলাচল শুরু
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার এক ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে এ দুর্ঘটনা ঘটে বলে জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান।
পরে বেলা ১২টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে সাইফুল জানান।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. বক্কুর সিদ্দিক বলেন, ট্রেনটি যখন লাইনচ্যুত হয় তখন সেটির পেছনের অংশ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রেলক্রসিং অতিক্রম করতে পারেনি। এতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক বন্ধ হয়ে যায়। ফলে উভয় দিকে বেশ কিছু যানবাহন আটকা পড়ে।
লরিবাহী ট্রেনটি উদ্ধারের পর আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে বলে জানান তিনি।
